× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানী

সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২৩, ১৬:৩১ পিএম । আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩, ১৭:২২ পিএম

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা ককটেল বিস্ফোরণের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ মো. জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়ে ছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়াই গাছের উপরের শাখাগুলোতে বিকট শব্দ হয় এবং ধোঁয়া দেখা যায়। এ বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে যাই।

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.