× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

১১ নভেম্বর ২০২৩, ২১:৩০ পিএম

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ফাইল ছবি

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার (১১ নভেম্বর) রাতে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের পক্ষ থেকে কঠিন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষার জন্য আমাদের সব অফিসার বাইরে আছেন। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে জনগণের সহযোগিতা চেয়ে আমরা ২০ হাজার টাকা ঘোষণা করেছি। নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য আমরা দুজনকে পুরস্কার দিয়েছি।

চোরাগোপ্তা হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাসে আগুন দেওয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলা করছে নাশকতাকারীরা। হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া আছে।

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.