রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলের দিকে ঘটে এ দুর্ঘটনা।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক আহমেদ বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও রেলগেট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসআই আরও বলেন, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি যে, ওই বৃদ্ধ কমলাপুরগামী একটি চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন। তার মাথা, হাত-পাসহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি, তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই মো. ফারুক আহমেদ।