× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেলিভিশন

সাংবাদিকের উপর হঠাৎ ক্ষেপেগেলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক

২২ নভেম্বর ২০২৩, ০১:২৭ এএম

অভিনেত্রী তানজিন তিশা (বাঁয়ে) ও সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম (ডানে)

 অভিনেত্রী তানজিন তিশা সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষেপে গিয়েছিলেন। সে সময় এক সাংবাদিকের প্রতি অভিযোগের তীর ছুড়েছিলেন তিনি।

ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর ‘সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার’ বিষয়ে প্রশ্ন করা হয় তানজিন তিশাকে। এর উত্তরে অভিনেত্রী বলেন, একজন স্পেসিফিক সাংবাদিককে আমি ওই কথা বলেছি, সবাইকে বলিনি।

‘এক সাংবাদিকের টেক্সট ম্যাসেজ পেয়ে আমি তাকে কল করি। তার ওই ম্যাসেজটি নারী হিসেবে আমার কাছে বেশ স্পর্শকাতর লেগেছে। এই প্রশ্নটা তিনি একজন নারীকে করতে পারেন না।’

তিশা আরও বলেন, তিনি (সাংবাদিক) কী প্রশ্ন করেছেন, সেটা আমি এত মানুষের সামনে মুখে আনতে পারবো না। তবে আপনারা ব্যক্তিগতভাবে দেখতে চাইলে দেখাতে পারবো।

পরে জানা যায় ওই সাংবাদিক হলেন, মাজহারুল ইসলাম তামিম। তিনি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত।

মঙ্গলবার (২১ নভেম্বর) সাংবাদিক তথা গণমাধ্যমের বিরুদ্ধে অভিনেত্রী তিশার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে সমবেত হন দেশের বিনোদন সাংবাদিকরা। সমাবেশে অভিনেত্রী তানজিন তিশাকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের ওপর আরোপিত অভিযোগ তুলে নিতে ও নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

রাজধানীর সার্ক ফোয়ারার সামনে থেকে সাংবাদিক তামিম বলেন, অভিনেত্রী তিশা গর্ভপাত করিয়েছেন, এমন একটি কথা ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজবই তো ছড়ায়।

‘আমি শুধু তিশাকে জিজ্ঞাসা করেছিলাম যে, আপনার বিষয়ে ছড়ানো ওই তথ্যের প্রসঙ্গে কিছু বলবেন কি না? পরিষ্কার একটি বক্তব্য দিন। এতটুকুই। আমি কিন্তু তাকে এ বিষয়ে কথা বলার জন্য জোর করিনি।’

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.