× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়াইসি'র সম্মেলন

ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায় যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর ২০২৩, ২২:১৩ পিএম । আপডেটঃ ১১ নভেম্বর ২০২৩, ২২:১৪ পিএম

ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায় যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই যুদ্ধের দায়ভার ইসরায়েল নিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রিন্স মোহাম্মদ বলেন, যুদ্ধের ফলে ফিলিস্তিনে ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, যা বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

মোহাম্মদ বিন সালমান গাজায় সামরিক অভিযান বন্ধের পাশাপাশি বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ মানবিক করিডোর তৈরির কথাও পুনর্ব্যক্ত করেছেন।

সৌদি আরবে শুরু হয়েছে ইসলামিক দেশগুলোর সংগঠন ওয়াইসি'র বিশেষ সম্মেলন। সেখানে ইরানের প্রেসিডেন্টও অংশ নিয়েছেন।

সৌদির এই ডি ফ্যাক্টো নেতা বলেন, এই সম্মেলন একটি বিশেষ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা যে অসহনীয় যুদ্ধের সম্মুখীন আমরা তার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ ও শিশুরা ইসরায়েলি আগ্রাসনের ভুক্তভোগী। ইসরায়েলের হামলা গাজার হাসপতাল, প্রার্থনালয় ও অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, গাজার বেসামরিকদের রক্ষায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই তা বন্ধের চেষ্টা চালিয়ে আসছে সৌদি আরব।

সূত্র: সৌদি গেজেট,আরব নিউজ

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.