× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২৩, ২১:৫৮ পিএম । আপডেটঃ ২২ নভেম্বর ২০২৩, ২২:২০ পিএম

ভারতীয় সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে ভয়ংকর বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা এবং এক সৈনিক। এসময় আহত হয়েছেন আরও এক সেনা সদস্য। বুধবার (২২ নভেম্বর) সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় সেনা ও পুলিশের যৌথ অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর ছিল, পীর পাঞ্জাল জঙ্গলে সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে। এর প্রেক্ষিতে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনীর বিশেষ দল ও পুলিশ।

পীর পাঞ্জাল জঙ্গলটি কয়েক বছর ধরেই নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ঘন বন ও পাহাড়ি পরিবেশের সুযোগ নিয়ে ওই এলাকায় ঘাঁটি গেঁড়েছে সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কয়েকবারই হামলার মুখে পড়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গত সপ্তাহে রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়। বুধল তহসিলের গুল্লের-বেহরোট এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযান চলাকালে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.