× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হিজবুল্লাহ যুদ্ধবিরতি নিয়ে যা বলছে

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২৩, ২৩:০৬ পিএম

এক অনুষ্ঠানে হিজবুল্লাহর সমর্থকরা। ছবি: সংগৃহীত

হামাস এবং ইসরায়েলের সরকারি কর্মকর্তারা চুক্তির বাস্তবায়ন শুরুর সময় নিশ্চিত করেছেন।  বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে  ফিলিস্তিনে গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হবে। 

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসা ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি এই চুক্তির অংশ না হলেও যুদ্ধবিরতি চলাকালে তারা কী করবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছে।

হিজবুল্লাহর এক সূত্রের বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হতে যাওয়া চার দিনের যুদ্ধবিরতিতে লেবাননের এই সশস্ত্রগোষ্ঠীও অংশ নেবে।

যদিও ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতির আলোচনায় হিজবুল্লাহর বিষয়ে কোনো শর্ত নেই।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীর একাধিক সূত্র বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চললে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানো বন্ধ করবে। তবে যুদ্ধবিরতি চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করা হলে হিজবুল্লাহ তার শক্ত জবাব দেবে।

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.