× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি

২৪ নভেম্বর ২০২৩, ০১:৪৮ এএম । আপডেটঃ ২৪ নভেম্বর ২০২৩, ০২:১০ এএম

গাজায় যুদ্ধবিরতি। ফাইল ছবি

গাজায় শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়। এর আগে ইসরায়েল ও হামাস চারদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়। এই চুক্তির অধীনে দুই পক্ষের মধ্যে বন্দিবিনিময় হওয়ার কথা রয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রালয় জানিয়েছে, আল-সিফা হাসাপতালের এক চিকিৎসককে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে ইসরায়েল ও লেবানন সীমান্তে লড়াই অব্যাহত রয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। কাফার শুবা, হালতা ও আল-জেবিন শহরের উপকণ্ঠে এসব বোমা হামলা চালানো হয়।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লক্ষ্য করে সংগঠনটির যোদ্ধারা হামলা চলিয়েছে। এতে বেশ কিছু ইসরায়েলি বাহিনীর সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়।

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.