× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুটবল

বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর ২০২৩, ২৩:৩৭ পিএম

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার জাতীয় দল। এমনই এক সুপার ক্লাসিকো মাঠে গড়াচ্ছে বুধবার ভোরে।

এর মধ্যে আরেক সুসংবাদ দুই দলের ভক্তদের। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও এবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লড়বে ব্রাজিল আর আর্জেন্টিনা। ম্যাচটি মাঠে গড়াবে ২৪ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সোমবার টুর্নামেন্টের শেষ ষোলতে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল। অপেক্ষা ছিল তাদের প্রতিপক্ষের।

আজ (মঙ্গলবার) শেষ ষোলর আরেক লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলা। এই ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে আলবিসেলেস্তে যুবারা। এখন দেখা যাক, ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই কেমন জমে!

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.